×
Logo

আন্তর্জাতিক

লাঠির জবাব বাঁশিতে, প্রতিবাদের ভিন্ন সুর শোনালেন রাহুল গান্ধি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পিএম

লাঠির জবাব বাঁশিতে, প্রতিবাদের ভিন্ন সুর শোনালেন রাহুল গান্ধি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভে পুলিশের দমন-পীড়নের অভিযোগ তুলে বাঁশিশিল্পীকে সামনে আনলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। 

বুধবার (১৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বাঁশিশিল্পীকে সামনে আনেন তিনি। শিল্পীর বাঁশিতে বেজে ওঠে ‘বৈষ্ণব জন তো তেনে কহিয়ে’ গানটি। পুলিশের লাঠির জবাবে প্রতীকীভাবে বাঁশির সুর তুলে ধরেন রাহুল।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সংবাদ সম্মেলনে রাহুল বলেন, ‘ডান্ডে কা জবাব ডান্ডে সে,’অর্থাৎ লাঠির জবাব লাঠি দিয়ে। তবে সংবাদ সম্মেলনে বাঁশিশিল্পীকে উপস্থাপনের মধ্য দিয়ে প্রতিবাদের ভিন্ন এক প্রতীকী বার্তা তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে বাঁশিশিল্পী সামার বলেন, ১১ অক্টোবর তাকে আটক করা হয়। সেদিন সরকার সমর্থিত কর্মীরা বিক্ষোভকারীদের লাঠি দিয়ে আঘাত করে। পাথরও ছোঁড়া হয়। পরে সরকারী দলের লোকজন পুলিশ দিয়ে ধরিয়ে দেয়। আমাদের ফোন নিয়ে নেয় এবং তা ফরমেট করে দেয়। সেখানে প্রায় ১৫ জন নারীও ছিল। সেখানে আমাকে লাঠি দিয়ে বেদম মারে।

সংবাদ সম্মেলনে রাহুল গান্ধি ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়ার (এনএসইউআই) এক নারী কর্মীকেও পরিচয় করিয়ে দেন। তাকে ‘শেরনি’ বা বাঘিনীর সঙ্গে তুলনা করে রাহুল বলেন, মারধরের শিকার হয়েও ওই নারী ভয় পাননি, দমে যাননি। 

/এমএমএইচ

Logo