বাংলাদেশের মন্ত্রীদের ফেসবুক দেখলেই বোঝা যাবে ভারতের আন্দোলনে কার ইন্ধন: দিলীপ ঘোষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪২ পিএম
ককরোচ জনতা পার্টি বা সিজেপির আন্দোলন অন্তর্ঘাতমূলক। এর পেছনে বিদেশী শক্তি আছে। এমন মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ায় একটি দুর্গাপূজার উদ্বোধনে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বাংলাদেশের দিকেই মূলত অভিযোগের তীর ছোঁড়েন। বলেন, বাংলাদেশের মন্ত্রীদের ফেসবুক পোস্ট দেখলেই বোঝা যাবে এর পেছনে কারা আছে। তিনি বলেন, 'আমরা তো বলেইছি। এখন অনেকে বলতে আরম্ভ করেছেন, প্রশ্নও তুলছেন। তো সেটা প্রমাণ হয়ে যাচ্ছে যে এদের উৎসাহটা কোথা থেকে আসে, কেন আসে।'
সাংবাদিকরা দিল্লিতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি সম্পর্কে মন্তব্য জানতে চান দিলীপের। তিনি বলেন, 'কিছুদিন চলবে আন্দোলন। পুজার আগে পর্যন্ত একটুখানি গা ঘামিয়ে নিচ্ছেন ওনারা। কারণ ইলেকশন যত হচ্ছে, তত হারছেন ওনারা। কোথাও তো বেঁচে থাকতে হবে। তাই মিডিয়ায় বেঁচে থাকা।'
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকায় সংশোধন প্রক্রিয়া বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল দিল্লিসহ ভারতের একাধিক শহর। এ আন্দোলনের পেছনে এবার বাংলাদেশের যোগ রয়েছে মন্তব্য করে আলোচনায় এলেন দিলীপ ঘোষ।
/এমএমএইচ