বিদেশি চাপের মুখে পারমাণবিক প্রকল্প থেকে সরে আসবে না ইরান: এসলামি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১০:১৩ পিএম
বিদেশি চাপের মুখে পারমাণবিক প্রকল্প থেকে সরে আসবে না ইরান। এমনটা বলেছেন দেশটির পারমাণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ এসলামি।
রোববার (১১ অক্টোবর) তেহরানে এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার।
মোহাম্মদ এসলামি বলেন, পারমাণবিক প্রযুক্তি থেকে ইরানকে বঞ্চিত করার অধিকার কোনো বিদেশি শক্তির নেই।
ওয়াশিংটন নিজের পারমাণবিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে, অথচ ইরানের ক্ষেত্রে একই প্রযুক্তি ব্যবহারে বাধা দিচ্ছে। এমন মন্তব্য করেন এইওআইপ্রধান।
তিনি আরও বলেন, যুদ্ধের চাপ থাকা সত্ত্বেও ২০ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে তেহরানের।
/এএম