×
Logo

আন্তর্জাতিক

সুদান সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পিএম

সুদান সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত

সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় প্রাণ গেছে অন্তত ৭২ জনের। এমন দাবি করেছে সুদানের মানবাধিকার সংস্থা ইমার্জেন্সি লইয়ার্স।

সংগঠনটি বলছে, মিশর সীমান্তের কাছে ওই হামলায় অন্তত ৭২ জন শ্রমিক নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

ইমার্জেন্সি লইয়ার্সের দাবি অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) দু'দেশের সীমান্তের বিরোধপূর্ণ হলায়েব ত্রিভুজ এলাকার দক্ষিণে একটি স্বর্ণখনির কাছে হয় এই হামলা।

নিহত সকলেই খনির শ্রমিক। আশঙ্কাজনক আহতদের অবস্থাও। যাতায়াত ব্যবস্থা দুর্গম হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এখন পর্যন্ত হামলার দায় শিকার করেনি কেউ। তবে এলাকাটিকে সুদানের সীমানার অন্তর্ভুক্ত উল্লেখ করে মিশরকে দায়ী করেছে সুদান।

এই হামলার খবরটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আল জাজিরা।

/এএম 

Logo