×
Logo

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পিএম

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২ ফিলিস্তিনি নিহত

গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) গাজার চিকিৎসা বিভাগ এ তথ্য জানিয়েছে। 

চিকিৎসা বিভাগ জানায়, গত বছর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি অব্যাহত লঙ্ঘনের মধ্যে সোমবার দক্ষিণ গাজা উপত্যকার রাফাহতে ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

এদিকে স্থানীয় সূত্র জানায়, গাজার খান ইউনিসের উত্তর-পূর্বের এলাকাগুলোতে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করেছে। ইসরায়েলি নৌবাহিনীও উত্তরে গাজা শহরের উপকূলের দিকে গুলি ও গোলাবর্ষণ করেছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী দৈনিক হামলায় ১ হাজার ৪৮৮ জন ফিলিস্তিনিকে হত্যা এবং ৫ হাজার ২৮১ জনকে আহত করেছে।

/এসআর 

Logo