×
Logo

আন্তর্জাতিক

আজ দিল্লিতে মহাকর্মসূচি পালন করবে ভারতের বিরোধী রাজনৈতিক জোট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ এএম

আজ দিল্লিতে মহাকর্মসূচি পালন করবে ভারতের বিরোধী রাজনৈতিক জোট

আজ দিল্লিতে মহাকর্মসূচি পালন করবে ভারতের বিরোধী রাজনৈতিক জোট, ইন্ডিয়া। কর্মসূচিতে যোগ দিতে রাজধানী দিল্লিতে জড়ো হচ্ছেন সর্বস্তরের নেতাকর্মীরা।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর-মন্তর ঘিরে চলা বিক্ষোভে ব্যাপক দমন-পীড়নের অভিযোগে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এদিকে, পুলিশি বাধা, ধরপাকড় উপেক্ষা করে দিল্লির রাজপথে নামে হাজার হাজার বিক্ষোভকারী। তাদের ওপর চড়াও হয় পুলিশ। করা হয় লাঠিচার্জ। আটক করা হয় বেশ কয়েকজনকে। 

অন্যদিকে, আটকের একদিন পরই রোববার মুক্তি দেওয়া হয় ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং তার দুই সহযোগী সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। মুক্তি পেয়েছেন আলোচিত ইউটিউবার ধ্রুব রাঠীও।

/এসআর 


Logo