রিয়াদের বিমানবন্দরে ফের বিস্ফোরণের শব্দ, প্যাসেঞ্জার টার্মিনালে আগুন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পিএম
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যাঞ্চলে আবারও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে প্যাসেঞ্জার টার্মিনালে আগুন লাগার ঘটনা ঘটেছে।
রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর আল জাজিরার।
বিষয়টি নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বলছে, রিয়াদ বিমানবন্দরের কাছে বিমান প্রতিরক্ষা বাহিনী একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
এর আগে, শনিবার (১০ অক্টোবর) কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশি রয়েছেন।
এ হামলার পর রোববার ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সানা বিমানবন্দরে হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
/এএম