পাকিস্তানে ইমরান খানের পিটিআই শাসিত প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পিএম
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখাওয়াতে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানায়।
রোববার (১১ অক্টোবর) সংবিধানের নিরাপত্তাসংক্রান্ত দুটি অনুচ্ছেদের অধীনে এ পদক্ষেপ নেওয়া হয়। এর ফলে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতৃত্বাধীন প্রাদেশিক সরকারের ক্ষমতা কার্যত স্থগিত হয়ে পড়লো।
দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, মন্ত্রিসভার সুপারিশ অনুমোদন করেছেন তিনি। এর আগে, একইদিন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই ইস্যু নিয়ে আলোচনা হয়।
صدرِ مملکت آصف علی زرداری نے خیبر پختونخوا میں کی سلامتی کی صورتحال پر وزیراعظم کی ایڈوائس پر دستخط کر دیے ہیں۔ آئینِ پاکستان کے آرٹیکلز 232 اور 234 کے تحت صدرِ مملکت نے وزیراعظم کی ایڈوائس منظور کرتے ہوئے دستخط کیے۔ وفاقی کابینہ کے فیصلے، وزیراعظم کی ایڈوائس، متعلقہ اداروں کی امن و امان کی صورتحال سے متعلق رپورٹس اور حکومتی وفود کے ساتھ مذاکرات کی ناکامی کے بعد صدرِ مملکت نے سمری پر دستخط کیے۔
— The President of Pakistan (@PresOfPakistan) October 11, 2026
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মন্ত্রিসভার সদস্যরা খাইবার পাখতুনখাওয়ার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় সন্ত্রাসবাদ দমনে প্রাদেশিক সরকারের ‘ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তার’ বিষয়টি তারা বিবেচনায় নেন।
তবে জরুরি অবস্থা জারির ফলে প্রাদেশিক সরকারের ক্ষমতা কীভাবে পরিচালিত হবে এবং এর আওতায় ঠিক কী ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
পাশাপাশি জরুরি অবস্থা জারির সঙ্গে ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের প্রস্তাবিত কর্মসূচির সরাসরি কোনও সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
এদিকে পিটিআই হুঁশিয়ারি দিয়ে বলেছে, জরুরি অবস্থা জারি কিংবা গভর্নরের শাসন পাখতুনখাওয়ায় কোনো সমস্যার সমাধান আনবে না।
/এমএইচআর