×
Logo

আন্তর্জাতিক

বিমানবন্দরে হামলার পর রিয়াদে এক সপ্তাহ অনলাইনে চলবে স্কুলের ক্লাস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পিএম

বিমানবন্দরে হামলার পর রিয়াদে এক সপ্তাহ অনলাইনে চলবে স্কুলের ক্লাস

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে প্রাণঘাতী হামলার পর শহরটির সব স্কুলে এক সপ্তাহের জন্য অনলাইনে কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

রোববার (১১ অক্টোবর) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে পাঠানো একটি ই-মেইলের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সংস্থাটি।

ই-মেইলে বলা হয়েছে, সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, রিয়াদের সব স্কুলে পুরো সপ্তাহজুড়ে অনলাইনে পাঠদান কার্যক্রম চলবে।

বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে, সরাসরি শ্রেণিকক্ষে পাঠদানের পরিবর্তে অনলাইন ক্লাস চালুর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তবে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য এবং অনলাইনে পাঠদান শুরুর নির্দিষ্ট সময় সম্পর্কে এএফপির প্রতিবেদনে আর কিছু জানানো হয়নি।

/এআই 

Logo