যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে নিহত ৪
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ এএম
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে হারিকেন ইসাইয়াসের আঘাতে চারজন নিহত হয়েছেন। শক্তিশালী বাতাস ও ভারী বৃষ্টিতে কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া বিদ্যুৎহীন হয়ে পড়েছে সেখান প্রায় পাঁচ লাখ মানুষ।
রোববার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।
কর্মকর্তারা জানিয়েছেন, আলাবামা ও ফ্লোরিডা রাজ্যে দুজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে গাছ ভেঙে বাড়ির ওপর পড়ার কারণে।
পাওয়ারআউটেজ ট্র্যাকারের তথ্য অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে প্রায় পাঁচ লাখ মানুষ বিদ্যুৎহীন ছিল।
শুক্রবার গভীর রাতে ফ্লোরিডা উপকূলে আঘাত হানে হারিকেন ইসাইয়াস। তখন ঝড়টির বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ১০৫ মাইল বা ১৬৮ কিলোমিটার। পরে ঝড়টি দুর্বল হয়ে পোস্ট-ট্রপিক্যাল ঘূর্ণিঝড়ে পরিণত হয়।
ঝড়ের আঘাতে অনেক গাছ ভেঙে পড়ে এবং বিভিন্ন ভবনের ছাদ উড়ে যায়। ঝড়ের আশঙ্কায় আগেই আলাবামা, ফ্লোরিডা ও জর্জিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। এ ছাড়া ফ্লোরিডা ও আলাবামার হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
/এনজেএস/এনএ