×
Logo

আন্তর্জাতিক

মুম্বাইয়ে বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান, পুলিশের ভ্যান থেকে সেলফি পোস্ট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পিএম

মুম্বাইয়ে বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান, পুলিশের ভ্যান থেকে সেলফি পোস্ট

ভারতের মুম্বাইয়ে বিক্ষোভ চলাকালে পুলিশের অভিযানে আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। খবর হিন্দুস্তান টাইমসের। 

শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান থেকে তাকে আটক করা হয়। ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের সমর্থনে ওই স্থানে প্রতিবাদ কর্মসূচি আয়োজনের কথা ছিল।

আটকের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পুলিশ ভ্যানের ভেতর থেকে একটি সেলফি পোস্ট করেন অভিনেতা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, মনে হচ্ছে, আমাকে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে।

এদিকে, মুম্বাই পুলিশ জানায়, সিজেপির বিক্ষোভের সমর্থনে আয়োজিত কর্মসূচির জন্য কোনো অনুমতি চাওয়া হয়নি। পুলিশের দাবি, বোম্বে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কেবল আজাদ ময়দানেই বিক্ষোভ করার অনুমতি দেওয়া যায়। এ কারণে আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভের অনুমতি দেওয়া সম্ভব ছিল না।

তবে সিজেপির কর্মীদের দাবি, তারা ই-মেইলের মাধ্যমে মুম্বাই পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন। কিন্তু এ বিষয়ে কোনো উত্তর পাননি।

এদিকে, সিজেপির জন্তর মন্তর বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে প্রায় ১ হাজার ৫০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাজধানীতে আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি এবং এআইএসএর নেত্রী নেহা বোরা।

/এএন

Logo