×
Logo

আন্তর্জাতিক

গুরুগ্রামের বাসা থেকে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:৫০ এএম

গুরুগ্রামের বাসা থেকে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ

জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ও রাজনৈতিক কনটেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠিকে আটক করেছে ভারতের গুরুগ্রাম পুলিশ। রাজধানী দিল্লির সংলগ্ন হরিয়ানা রাজ্যের গুরুগ্রাম এলাকায় অবস্থিত নিজ বাসভবন থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। 

শনিবার (১০ অক্টোবর) সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে গুরুগ্রাম পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের জারি করা পূর্বনির্ধারিত নির্দেশনা ও বিধিনিষেধ না মানায় তাকে আটক করা হয়েছে। 

প্রতিবেদনে জানা গেছে, নয়াদিল্লির যন্তর মন্তরে আয়োজিত একটি পূর্বনির্ধারিত গণবিক্ষোভে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল ধ্রুব রাঠির। তবে সেখানে রওয়ানা হওয়ার আগেই হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ৫৬-এ অবস্থিত ‘কেন্দ্রীয় বিহার সোসাইটি’ আবাসিক এলাকায় তার বাসভবনে সরাসরি উপস্থিত হন পুলিশের সদস্যরা। এরপর বাসা থেকেই তাকে নিজেদের হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য, রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশন বিরোধী বিক্ষোভ ও ককরোচ জনতা পার্টির সমাবেশকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই তীব্র প্রশাসনিক কড়াকড়ি চলছে।

দিল্লির প্রাণকেন্দ্রে বড় ধরনের জমায়েত ঠেকাতে যন্তর মন্তরসহ সীমানা সংলগ্ন এনসিআর এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সেই নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবেই আইন অমান্য ও জনসমাগমকে প্রভাবিত করার আশঙ্কায় ধ্রুব রাঠিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এএ 

Logo