তেল রফতানি সীমিত করতে ইরানের ১৭ ট্যাংকারে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৪ এএম
ইরানের তেল রফতানি সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির তেলবাহী ১৭টি ট্যাংকারে আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। এই ট্যাংকারগুলো ইরানের ‘শ্যাডো ফ্লিট’ এর সাথে সংশ্লিষ্ট বলে দাবি মার্কিন অর্থ মন্ত্রণালয়ের।
ওয়াশিংটনের দাবি, এসব জাহাজের মাধ্যমে তেল পরিবহন করে ইরানের অর্থনৈতিক ও সামরিক কর্মকাণ্ডে অর্থায়ন করা হয়। নতুন নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট জাহাজগুলোর আর্থিক লেনদেন, বীমা ও আন্তর্জাতিক বাণিজ্যে জটিলতা তৈরি হতে পারে।
তবে এর বাস্তব প্রভাব নির্ভর করবে অন্যান্য দেশ ও ব্যবসাপ্রতিষ্ঠান কীভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর করে তার ওপর। এতে আন্তর্জাতিক তেলবাজারেও অনিশ্চয়তা বাড়তে পারে।
/এমএন