দিল্লির সীমাপুরিতে ভবন ধসের ঘটনায় ২ শিশু ও এক নারীর মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০১:৪০ এএম
উত্তর-পূর্ব দিল্লির সীমাপুরি এলাকায় চারতলা ভবন ধসের ঘটনায় ২ শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। ঐ নারী গর্ভবতী ছিলেন বলে জানা গেছে। সর্বশেষ ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে মোট ৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) উত্তর-পূর্ব দিল্লির সীমাপুরি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আটজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাহিরপুরের রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা হলেন মোমিন মির্জা (৫৬), আবদান (৩), আব্দুল রহমান (২৮), দেবরুদ্দিন (২৮), সালমা (৫০), ছোটে (৩৪), সাকিনা (৩৫) এবং সামাদ (৩০)।
নিহতদের মধ্যে প্রায় ১২ বছর বয়সী একটি মেয়ে এবং গুলাফসা নামের ২১ বছর বয়সী এক নারী রয়েছেন। যিনি প্রায় চার মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন। তৃতীয়জন একটি শিশু।
উল্লেখ্য, দিল্লির সত্য নিকেতনের একটি হোস্টেলে মর্মান্তিক দুর্ঘটনার এক মাস পর এই ঘটনাটি ঘটল। সত্য নিকেতনের ঘটনায় সাতজনের মৃত্যু ও আরও অনেকে আহত হয়েছিলেন।
/এসআর