×
Logo

আন্তর্জাতিক

মন্ত্রী পদমর্যাদায় মিঠুনকে উপদেষ্টা বানালেন শুভেন্দু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পিএম

মন্ত্রী পদমর্যাদায় মিঠুনকে উপদেষ্টা বানালেন শুভেন্দু

মন্ত্রী পদমর্যাদায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে।

মঙ্গলবার (৬ অক্টোবর) পশ্চিবঙ্গ রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের আইএএস সেল থেকে জারি করা বিজ্ঞপ্তিতে মিঠুনের নিয়োগের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজ্যপালের অনুমোদন নিয়ে তাকে পশ্চিমবঙ্গ সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মিঠুনের নিয়োগের পাশাপাশি সংশ্লিষ্ট দফতর ও কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরসহ একাধিক জায়গায় বিজ্ঞপ্তির কপি পাঠানো হয়েছে।

এখন থেকে শুধুমাত্র সাংস্কৃতিক জগতের পরিচিত মুখ হিসেবে নয়, রাজ্য সরকারের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবেও নতুন ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। 

/এসআর 

Logo