নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এদিকে, সোমবার রাতে ঢাকা থেকে নয়াদিল্লি পৌঁছেন ত্রিবেদী।
জানা গেছে, প্রতিবেশী দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে নরেন্দ্র মোদি ও দীনেশ ত্রিবেদীর মধ্যে আলোচনা হয়েছে।
আগামী বৃহস্পতিবার দীনেশ ত্রিবেদীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মঙ্গলবার দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সহযোগিতা ও প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।
গতকাল ভারতীয় সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। বৈঠকে ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সহযোগিতা ও প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী করার বিভিন্ন পদক্ষেপের ওপর গুরুত্ব দেওয়া হয়।
/এসআর