×
Logo

আন্তর্জাতিক

নয়াদিল্লিতে মোদি ও সেনাপ্রধানের সঙ্গে দেখা করলেন দীনেশ ত্রিবেদী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০২:২৭ পিএম

নয়াদিল্লিতে মোদি ও সেনাপ্রধানের সঙ্গে দেখা করলেন দীনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লিতে গিয়ে সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা এবং প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ।

একইদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করেছেন দীনেশ ত্রিবেদী। প্রতিবেশী দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয়ের পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়ে ঢাকার বর্তমান অবস্থান নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

গত সোমবার রাতে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন দীনেশ ত্রিবেদী। আগামীকাল বৃহস্পতিবার দীনেশ ত্রিবেদীর ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জানা গেছে।

/এমএন

Logo