×
Logo

আন্তর্জাতিক

সিইসির বিরুদ্ধে মামলায় ভারতের সুপ্রিম কোর্টের নোটিশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পিএম

সিইসির বিরুদ্ধে মামলায় ভারতের সুপ্রিম কোর্টের নোটিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে করা মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিতে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। একতরফা ও আইনবহির্ভূত সিদ্ধান্তের অভিযোগে ওই মামলা দায়ের করা হয়।

তবে জ্ঞানেশ কুমারসহ বাকি দুই কমিশনার ও নির্বাচন কমিশনের কাছে জবাব চেয়ে সোমবার (৫ অক্টোবর) নোটিশ জারি করেছে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ।

অভিযোগ, অন্য দুই নির্বাচন কমিশনারের প্রয়োজনীয় সম্মতি ছাড়াই বেশকিছু সিদ্ধান্ত নিয়েছেন সিইসি জ্ঞানেশ কুমার। নির্ধারিত প্রক্রিয়া ছাড়া কোনো সিদ্ধান্ত নেয়ার প্রমাণ পাওয়া গেলে সেগুলো বাতিল হতে পারে। অর্থাৎ, আপাতত সিইসিকে সাসপেন্ড করা হচ্ছে না। বরং আগে নির্বাচন কমিশনের বক্তব্য শুনে পরবর্তী সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।

সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চার দিন ধরে বিক্ষোভ-আন্দোলন অব্যাহত রয়েছে ভারতের বিভিন্ন জায়গায়।

/এএম

Logo