×
Logo

আন্তর্জাতিক

চিকিৎসায় যৌথভাবে নোবেল পেয়েছেন কার্ল ডেইসেরথ-পিটার হেগম্যান-জর্জ নাগেল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পিএম

চিকিৎসায় যৌথভাবে নোবেল পেয়েছেন কার্ল ডেইসেরথ-পিটার হেগম্যান-জর্জ নাগেল

'আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপ্টোজেনেটিক্স' নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন, কার্ল ডেইসেরথ, পিটার হেগেম্যান ও জর্জ নাগেল।

মস্তিষ্ক কীভাবে মানুষের ‘স্মৃতি-অনুভূতি-আচরণ’ গঠন করে, তা বিশ্লেষণের একটি কৌশল উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে।

নোবেল কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, পিটার হেগম্যান ও জর্জ নাগেল ‘চ্যানেলরোডপসিন’ নামে পরিচিত একটি প্রোটিন আবিষ্কার করেন। পরে কার্ল ডেইসেরথ এই প্রোটিনকে স্নায়ুকোষ নিয়ন্ত্রণের জন্য আলো-নিয়ন্ত্রিত একটি সুইচে রূপ দেন।

এই আবিষ্কারের মাধ্যমে আলো ব্যবহার করে নির্দিষ্ট স্নায়ুকোষ সক্রিয় বা নিয়ন্ত্রণের নতুন পদ্ধতির ভিত্তি তৈরি হয়। নোবেল কমিটির ভাষ্য, তাদের এই কাজ ‘নিউরোসায়েন্সে নতুন যুগের ভিত্তি স্থাপন করেছে’।

মস্তিষ্কের জটিল কার্যক্রম এবং স্নায়ুকোষের ভূমিকা বোঝার ক্ষেত্রে অপ্টোজেনেটিক্স এখন গুরুত্বপূর্ণ একটি গবেষণাপদ্ধতি হিসেবে ব্যবহৃত হচ্ছে।

/এআই 

Logo