ইসরায়েলে অতিরিক্ত সৈন্য ও বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৩ পিএম
মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাত বৃদ্ধির আশঙ্কায় যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহগুলোতে ইসরায়েলে অতিরিক্ত সৈন্য ও বিমান মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। রোববার (৪ অক্টোবর) ইসরায়েলি গণমাধ্যমগুলোর বরাতে আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ইসরায়েল জুড়ে প্রায় ৩ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। পাইলট, সহায়ক কর্মী, রসদ সরবরাহকারী কর্মী এবং সামরিক সদর দফতরে কর্মরত সৈন্যদের পাশাপাশি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করাও তাদের দায়িত্বের অন্তর্ভুক্ত।
এদিকে, এই অঞ্চলে ইউনিটগুলোর মোতায়েন সম্পন্ন হওয়ায় মার্কিন সামরিক বাহিনী সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিয়মিত সৈন্য বদল করে আসছে।
/এসআর