×
Logo

আন্তর্জাতিক

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিমুখে মিছিল, আটকে দিলো পুলিশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পিএম

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিমুখে মিছিল, আটকে দিলো পুলিশ

ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে যাওয়ার পথে বিক্ষোভ মিছিল আটকে দিয়েছে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে শিয়ালদহ স্টেশন থেকে মিছিলটি শুরু হয়।

ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই) এবং বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল হয়। কর্মসূচিতে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি ও বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি জানানো হয়। 

মিছিলটি মৌলালি হয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে যাওয়ার কথা ছিল। তবে কমিশনের প্রায় ৩ কিলোমিটার আগেই তা থামিয়ে দেওয়া হয়। এ সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। 

/এএন


Logo