×
Logo

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের গুলিতে ২ পাকিস্তানি নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১১:২৪ এএম

ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের গুলিতে ২ পাকিস্তানি নিহত

ভারত-পাকিস্তান সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে ২ পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রেডিও পাকিস্তান এই তথ্য জানিয়েছে। 

খবরে বলা হয়, শুক্রবার দুই দেশের আন্তর্জাতিক সীমান্তের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ২ পাকিস্তানি নিহত ও ১ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। পাঞ্জাব প্রদেশের কাসুর জেলার ওই তিন বাসিন্দা একটি সীমান্ত স্তম্ভ কয়েক পা এগোতেই বিএসএফ সদস্যরা কোনো সতর্কবার্তা ছাড়াই তাদের ওপর গুলি চালায়।  

পাকিস্তানি সূত্রগুলো জানায়, ওই তিনজনের কেউই সীমান্ত বেড়া পার হওয়ার চেষ্টা করেনি এবং তারা সবাই নিরস্ত্র ছিল। তবে, দু দেশের কোনো পক্ষ থেকেই কোনো নিশ্চিত মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ভারতীয় গণমাধ্যম ঘটনাটিকে একটি 'অনুপ্রবেশের' প্রচেষ্টা বলে অভিহিত করেছে।

/এসআর 

Logo