ফ্রান্সজুড়ে হাইস্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক ৩ হাজার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১১:২৬ এএম
হাইস্কুল শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্সের বিভিন্ন শহর। এ ঘটনায় স্থানীয় সময় বৃহস্পতিবার (১ অক্টোবর) জরুরি ভিত্তিতে আন্তমন্ত্রণালয় বৈঠক ডেকেছেন ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। মন্ত্রীদের সফরও বাতিল করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, শিক্ষাব্যবস্থায় শিক্ষক ও অন্যান্য কর্মী সংকট, দীর্ঘ ক্লাসসূচি এবং পর্যাপ্ত সম্পদের অব্যবস্থাপনার প্রতিবাদে এই আন্দোলন শুরু হয়।
গত কয়েকদিন ধরেই রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে শিক্ষাপ্রতিষ্ঠান অবরোধ করে বিক্ষোভ করছে হাজার হাজার শিক্ষার্থী। যা এখন রূপ নিয়েছে সহিংসতায়। ১৬০টির বেশি হাইস্কুল বন্ধ হয়ে গেছে। প্রায় ৩০ বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ অবরুদ্ধ।
এ পর্যন্ত ১৫ থেকে ১৮ বছর বয়সী প্রায় ৩ হাজার শিক্ষার্থীকে আটক করা হয়েছে, যার মধ্যে শুধু বৃহস্পতিবারই আটক ১ হাজার ৯৪৯ জন।
এ ঘটনায় আহত হয়েছেন ৩শ'র বেশি পুলিশ সদস্য। এছাড়া ফায়ার ফাইটার, শিক্ষক ও শিক্ষার্থীসহ আরও কয়েক ডজন মানুষও আহত।
/এএম