×
Logo

আন্তর্জাতিক

ইসরায়েলে নির্বাচনের আগে নেতানিয়াহুকে সমর্থন দিতে অস্বীকৃতি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৫ এএম

ইসরায়েলে নির্বাচনের আগে নেতানিয়াহুকে সমর্থন দিতে অস্বীকৃতি ট্রাম্পের

ইসরায়েলে আসন্ন নির্বাচনের আগে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আরও একটি মেয়াদের জন্য সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১ অক্টোবর) টাইম ম্যাগাজিনের প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। 

ট্রাম্প ২৭শে অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুকে আরও একটি মেয়াদ দেওয়া উচিত কিনা, টাইম ম্যাগাজিনের এমন প্রশ্নের জবাবে বলেন, আমি শুধু এটুকুই বলতে পারি যে আমি আর রাজনীতির সঙ্গে জড়িত নই, তবে আমরা জনপ্রিয়—। আমার মূল উদ্দেশ্য হলো—আমি ইসরায়েলকে রক্ষা করতে তাদের সাহায্য করতে চাই।

এদিকে, ট্রাম্প ইসরায়েলি জনগণের মধ্যে তার ব্যক্তিগত অবস্থানের দিকে ইঙ্গিত করে দাবি করেন, অতীতের নীতিমালার কারণে তার জনপ্রিয়তা প্রায় ৯৯ শতাংশে পৌঁছেছে।

বিরোধী প্রার্থী ও সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোটের সঙ্গে ওয়াশিংটন আরও কার্যকরভাবে কাজ করতে পারবে কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি ‘তার সম্পর্কে কোনো খারাপ কথা শোনেননি’, তবে নেতানিয়াহুকে বরখাস্ত করার বিরুদ্ধে সতর্ক করেন।

/এসআর 


Logo