জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ এএম
জিম্বাবুয়ের রাজধানী হারারের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ওই হেলিপ্টারে থাকা ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন। খবর, আরব নিউজের।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে দেশটির মশোনাল্যান্ড পূর্ব প্রদেশের মারোন্দেরা জেলার একটি গ্রামীণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে— স্থানীয় সময় বিকেল ৫টার দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে চার যাত্রীর পাশাপাশি দুই ক্রু সদস্য ছিলেন।
সরকারের মুখপাত্র নিক মাংগোয়ানা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনায় কেউ বেঁচে নেই।
তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
/এমএইচআর