×
Logo

আন্তর্জাতিক

উন্নতি হয়নি থাইল্যান্ডের বন্যা পরিস্থিতি, ব্যাংকককে 'দুর্যোগকবলিত অঞ্চল' ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পিএম

উন্নতি হয়নি থাইল্যান্ডের বন্যা পরিস্থিতি, ব্যাংকককে 'দুর্যোগকবলিত অঞ্চল' ঘোষণা

এখনও উন্নতি হয়নি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বন্যা পরিস্থিতির। শহরটির অনেকাংশ এখনও জলাবদ্ধ। বাড়িঘর, দোকানপাট ও রাস্তাঘাট থেকে সরেনি বৃষ্টির পানি।

এর জেরে, রাজধানীজুড়ে দুর্যোগ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোম ও মঙ্গলবার দু'দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। শহরটিতে গেল ৪৮ ঘণ্টায় প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

ব্যাংককের প্রধান সড়ক ও নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে আছে। ব্যাপক ভোগান্তিতে পড়েছে জনজীবন। চলতি মাসের প্রথম ২৫ দিনে থাই রাজধানীতে গড়ে ৪৮৭ মিলিমিটারের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে, থাইল্যান্ডের আরও ২১টি  প্রদেশেও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।

মূলত, প্রায় প্রতি বছরই বর্ষা মৌসুমে থাইল্যান্ডে প্রচুর বৃষ্টিপাত হয়। সেপ্টেম্বরকে সবচেয়ে বৃষ্টিবহুল মাস হিসেবে বিবেচনা করা হয়। তবে শহরটির অনেক বাসিন্দা বলেছেন, আগের বছরগুলোর তুলনায় এ বছর পরিস্থিতি বেশি খারাপ বলে মনে হচ্ছে।

/এমএইচআর

Logo