চীনের সাথে আলোচনায় অসাধারণ অগ্রগতি হয়েছে: ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ এএম
গত সপ্তাহে অনুষ্ঠিত চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে অসাধারণ অগ্রগতি হয়েছে বলে প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেরিন ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, আমাদের জাতি জিতেছে। শি-র সঙ্গে বৈঠকটি অবিশ্বাস্য ছিলো। বৈঠকটি আমাদের মধ্যে দীর্ঘ সময় ধরে চলেছিল। এই আলোচনার পর অনেক ভালো কিছু ঘটছে।
এদিকে, হোয়াইট হাউসের তথ্যমতে, ট্রাম্পের সঙ্গে আলোচনার পর শি তিন দিনের মার্কিন সফর শেষ করেছেন। এই সফরে দুই নেতা সম্মান, ন্যায্যতা এবং পারস্পরিকতার ভিত্তিতে কৌশলগত স্থিতিশীলতার একটি গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে সম্মত হয়েছেন।
তারা রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানসহ বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং এই বিষয়ে একমত হন যে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এবং কোনো দেশ বা প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক জলপথে মাশুল আরোপের অনুমতি দেওয়া উচিত নয়।
/এসআর