×
Logo

আন্তর্জাতিক

কিয়েভে রুশ ড্রোন হামলায় ৩ জন নিহত, আহত কমপক্ষে ১০

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ এএম

কিয়েভে রুশ ড্রোন হামলায় ৩ জন নিহত, আহত কমপক্ষে ১০

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় ৩ জন নিহত এবং কমপক্ষে ১০ জনেরও বেশি আহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) দেশটির সরকারি কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানানো হয়েছে।  

কিয়েভের আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় অনুসারে, রোববার সোফিভস্কা বোরশচাহিভকা গ্রামের একটি বাজারে ড্রোন হামলা হয়। ফলে পুরো এলাকাজুড়ে যানবাহন এবং ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে শনিবার থেকে বিভিন্ন ধরনের ২৭৭টি আক্রমণকারী ড্রোন পাঠানোর জন্য অভিযুক্ত করেন। তিনি বলেন, এই হামলায় ইউক্রেন জুড়ে বেসামরিক ও সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে সৌদি আরবের রাষ্ট্রদূতের বাসভবন হিসেবে ব্যবহৃত একটি ভবনও রয়েছে।

মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় কিন্ডারগার্টেন, স্কুল, একটি আবাসিক ভবন, একটি গাড়ি মেরামতের দোকান, গুদাম এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এটি সম্পূর্ণরূপে মানুষকে ভেঙে ফেলার এবং আমাদের সমাজের যতটা সম্ভব ক্ষতি করার একটি প্রচেষ্টা। এই হামলায় দনিপ্রোর একটি ক্রীড়া বিদ্যালয় এবং সুমি অঞ্চলের একটি শিশুনিবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলেনস্কি আরও বলেন, যুদ্ধের জবাবে আরও কঠোর আন্তর্জাতিক পদক্ষেপ বিলম্বিত করার জন্য বিশ্ব যে ধরনের কূটনৈতিক সংকেত শুনতে চায়, তা রাশিয়া জানে।

/এসআর 

Logo