×
Logo

আন্তর্জাতিক

টানা বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় বিপর্যস্ত ব্যাংকক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম

টানা বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় বিপর্যস্ত ব্যাংকক

টানা বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় বিপর্যস্ত থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। শহরটিকে দুর্যোগ কবলিত এলাকা হিসেবে ঘোষণা দিয়েছে দেশটির প্রশাসন।

শনিবার ৯২৬ সেপ্টেম্বর) টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৃষ্টিপাতে তলিয়েছে শহরের বাড়িঘর ও সড়ক। কয়েকটি এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছাড়িয়েছে ১৫০ মিলিলিটারের বেশি।

সপ্তাহজুড়েই বজ্রপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। নিরাপদে সরে যেতে বলা হয়েছে দুর্যোগপ্রবণ এলাকার বাসিন্দাদের।

ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট জানিয়েছেন, শহরের পূর্বাঞ্চল বৃষ্টির পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খালগুলো পানিতে পরিপূর্ণ হয়ে যাওয়ায় সেগুলোর আশপাশে বসবাসকারী মানুষ বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। তবে এখন পর্যন্ত বন্যার কারণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উপকূলীয় এলাকার মানুষদের অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে জরুরি সব ধরণের ব্যবস্থা নিচ্ছে সাধারণ মানুষ।

উল্লেখ্য, গত নভেম্বরেই থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলো কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার মুখে পড়েছিল, যেখানে প্রাণ হারিয়েছিলেন প্রায় দেড়শ মানুষ এবং হাজার হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই এবার খোদ রাজধানী ব্যাংককই ভয়াবহ বন্যার কবলে পড়ল।

/এমএইচআর

Logo