×
Logo

আন্তর্জাতিক

ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই: পেজেশকিয়ান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম

ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আর আলোচনায় আস্থা নেই বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আলোচনার পর বারবার হামলা-নিষেধাজ্ঞা আরোপের অভিযোগ তুলে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার বিষয়ে এই অবস্থান জানিয়েছেন তিনি।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, প্রতিবার আলোচনার পর যুক্তরাষ্ট্রের হামলা-নিষেধাজ্ঞার কারণে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার ওপর তেহরানের আর আগের মতো 'আস্থা নেই'।

তিনি জানান, বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করছে কাতার ও পাকিস্তান। দেশ দুটি তেহরানের বার্তা ওয়াশিংটনের কাছে পৌঁছে দিচ্ছে বলেও জানান ইরানের প্রেসিডেন্ট।

পেজেশকিয়ান বলেন, দুই দেশের মধ্যে চলমান আলোচনার ভিত্তি হিসেবে আগের একটি সমঝোতা স্মারক (এমওইউ) রয়েছে। ওই স্মারকের বিষয়ে যুক্তরাষ্ট্রকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে।

ইরানের প্রেসিডেন্টের ভাষ্য, আলোচনার পরবর্তী অগ্রগতি অনেকটাই নির্ভর করছে ওই সমঝোতা স্মারক নিয়ে ওয়াশিংটনের অবস্থানের ওপর।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যোগাযোগের পথ খোলা রয়েছে। তেহরানের বক্তব্য, আলোচনার মাধ্যমে কোনো সমাধান চাইলে যুক্তরাষ্ট্রকে আগে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে।

/এআই 

Logo