হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেলেন সিএনএন-এমএস নাসাউয়ের সাংবাদিকরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ এএম
হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেয়েছেন সিএনএন ও এমএস নাউ-এর সাংবাদিকরা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে সংবাদমাধ্যমগুলো।
এর আগে সাংবাদিকদের ওপর হোয়াইট হাউসে প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা অসাংবিধানিক হতে পারে বলে মত দিয়ে অবিলম্বে প্রবেশাধিকার ফিরিয়ে দেয়ার নির্দেশ দেন মার্কিন আদালত। যদিও আদালতের নির্দেশের পরও বৃহস্পতিবার সকালে সিএনএন, এমএস নাউ ও পলিটিকো-র সাংবাদিকদের ঢুকতে বাধা দেয়া হয়।
শেষ পর্যন্ত বিতর্ক ও আদালতের চাপের মুখে অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয় ট্রাম্প প্রশাসন।
/এসআর