×
Logo

আন্তর্জাতিক

১১১ বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি বাংলাদেশ-তুরস্কের, উচ্ছ্বসিত ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ এএম

১১১ বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি বাংলাদেশ-তুরস্কের, উচ্ছ্বসিত ট্রাম্প

বাংলাদেশ ও তুরস্কের বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতের জন্য বড় অর্জন হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

ট্রাম্প বলেন, বাংলাদেশ ও তুরস্ক যৌথভাবে মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে। এর পাশাপাশি আরও ৫০টি উড়োজাহাজ কেনার সুযোগ রাখা হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বাংলাদেশ।

বাংলাদেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের প্রয়োজনীয়তা বিবেচনায় রেখেই নতুন উড়োজাহাজ কেনার এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের মধ্যকার এই চুক্তির কথা জানায়।

মূলত এ উদ্যোগ বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক সহযোগিতা করেছেন বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প দাবি করেন, এই চুক্তির মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের বিক্রি এবং বড় পরিমাণ মার্কিন রফতানি নিশ্চিত হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রজুড়ে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টিতেও এটি ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বোয়িং এবং আমি যা শুরু থেকেই জানতাম, বাজার এখন সেটাই স্বীকার করছে। আপনি যখন আমেরিকায় তৈরি করবেন, আমেরিকা থেকে রফতানি করবেন এবং মার্কিন শ্রমিকদের সমর্থন জানাবেন, তখন আপনার প্রতিষ্ঠান আরও শক্তিশালী হয়ে উঠবে। 

এদিকে, পোস্টে বোয়িং এবং প্রতিষ্ঠানটির কর্মীদের অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্ট।

/এসআইএন


Logo