যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত হতে পারে: ইরান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য নতুন যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে বার্তা দিয়েছে ইরান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইরানের সর্বোচ্চ নেতার সামরিক বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভির বারতে আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
সামরিক উপদেষ্টা সতর্ক করে বলেন, এখন যেহেতু যুদ্ধ পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি থেকে লোহিত সাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে, তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের পরবর্তী পর্যায়ে এই রণাঙ্গন আরও প্রসারিত হয়ে ভারত মহাসাগর বা অন্য কোথাও পৌঁছাতে পারে। দেশটির সশস্ত্র বাহিনী বিভিন্ন পরিস্থিতির জন্য পরিকল্পনা প্রস্তুত রেখেছে।
সাফাভি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মনে কী চলছে, তা আমরা জানি না। দেশের স্থাপনা বা জাতীয় স্বার্থের ওপর যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের আরও হামলার ক্ষেত্রে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য ইরানি বাহিনী প্রস্তুতি নিয়েছে। সেক্ষেত্রে সংঘাতের পরিধি আরও বাড়বে।
/এসআর