সংযুক্ত আরব আমিরাতগামী সকল ফ্লাইট বাতিল করল ইরান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পিএম
সংযুক্ত আরব আমিরাতগামী সমস্ত ফ্লাইট বাতিল করেছে ইরান। গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত থেকে ফ্লাইট বাতিল কার্যক্রম শুরু করে দেশটি।
ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার এক মুখপাত্রকে উদ্ধৃত করে ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
এতে জানানো হয়েছে, তুর্কমেনিস্তান ইরানি বিমান সংস্থাগুলোকে তাদের আকাশসীমা দিয়ে উড়ার অনুমতি না দেওয়ায় তেহরান-দুশানবে রুটের একটি ফ্লাইট তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়।
মুখপাত্র বলেন, তুর্কমেনিস্তান ইরানি বিমান সংস্থাগুলোকে তাদের আকাশসীমা অতিক্রমের অনুমতি না দেওয়ায় ফ্লাইটটি গন্তব্যে অবতরণ করতে পারেনি এবং তেহরানে ফিরে আসতে বাধ্য হয়েছে।
/এসআর