ওয়াশিংটনে চীনের প্রেসিডেন্টকে ট্রাম্পের বিরল অভ্যর্থনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পিএম
তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) ওয়াশিংটনে পৌঁছান তিনি। তাকে বিরল অভ্যর্থনা জানান স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটনে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে অবতরণ করে শিকে বহনকারী বিশেষ বিমান। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
শির সাথে আছেন স্ত্রী পেং লিইউয়ানও। বিমান ঘাঁটিতে লাল গালিচায় গান স্যালুটের মাধ্যমে সম্মাননা জানানো হয় তাদের। বাজানো হয় দুই দেশের জাতীয় সংগীত।
তিন দিনের এই সফরে বাণিজ্য, প্রযুক্তি ও ইরান ইস্যুতে আলোচনা হবে দুই দেশের। সফরে হোয়াইট হাউসে সামরিক অভ্যর্থনা, যুদ্ধবিমান প্রদর্শনী ও স্টেট ডিনারে অংশ নেবেন শি। পরিদর্শন করবেন ন্যাশনাল আর্কাইভসও।
/এএম