×
Logo

আন্তর্জাতিক

পেজেশকিয়ানের ভাষণের সময় জাতিসংঘ অধিবেশন ত্যাগ যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পিএম

পেজেশকিয়ানের ভাষণের সময় জাতিসংঘ অধিবেশন ত্যাগ যুক্তরাষ্ট্রের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের বক্তব্য শুরুর পর সভাকক্ষ ছেড়ে বেরিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের এক কর্মকর্তা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) অধিবেশনে পেজেশকিয়ান বক্তব্য শুরু করলে যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা নিজের ব্রিফকেস হাতে নেন, চশমা খুলে রেখে সভাকক্ষ থেকে বেরিয়ে যান।

ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা এবং সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই এ ঘটনা ঘটল।

এর আগে, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগের খবর সামনে আসে। চলমান মধ্যপ্রাচ্য সংঘাত ও পরমাণু ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিরোধ এখনও বিদ্যমান।

/এনএ

Logo