ইয়েমেনের আল-জাওফ প্রদেশে বিমান হামলায় ৪ জন নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ এএম
ইয়েমেনের আল-জাওফ প্রদেশে বিমান হামলায় ৪ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) আনাদুলু এজেন্সি সাবা‘র (গণমাধ্যম) বারতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রোববার ইয়েমেনের আল-জাওফ গভর্নরেটের খাব্ব ওয়া আশ শা'আফ জেলায় টেলিযোগাযোগ টাওয়ার লক্ষ্য করে চালানো বিমান হামলায় ৪ জন বেসামরিক নাগরিক নিহত হন। এতে তিনজন আহত হয়েছেন।
একটি স্থানীয় সূত্র সাবাকে জানিয়েছে যে, নিহতরা শ্রমিক ছিলেন।
/এসআর