×
Logo

আন্তর্জাতিক

ভারী বৃষ্টিতে প্লাবিত বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, নিহত ১

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ এএম

ভারী বৃষ্টিতে প্লাবিত বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, নিহত ১
টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত স্পেনের কাতালোনিয়া ও ভ্যালেন্সিয়া অঞ্চল। স্রোতে ভেসে প্রাণ হারিয়েছে অন্তত একজন। খবর বিবিসির।

বন্যার পানিতে ডুবে গেছে সড়ক, ভেসে গেছে গাড়ি। কাতালোনিয়ায় জরুরি সেবায় এসেছে ৮৫০টির বেশি ফোনকল, নথিভুক্ত হয়েছে ৫শ'র বেশি ঘটনা।

বার্সেলোনায় বন্ধ হয়েছে কয়েকটি মেট্রো স্টেশন, ব্যাহত হয়েছে ট্রেন ও বিমান চলাচল। কয়েকটি এলাকায় মাত্র ৩০ মিনিটে ৭০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।

বার্সেলোনার উপকূলীয় এলাকার জন্য ‘রেড অ্যালার্ট’ জারি করেছে স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা। পরিস্থিতি জটিল উল্লেখ করে অপ্রয়োজনে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে আভামেটের তথ্য বলছে, ভ্যালেন্সিয়া প্রদেশের বিভিন্ন পৌরসভায় মাত্র আধা ঘণ্টায় ৭০ মিলিমিটারের (২.৭৬ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ভ্যালেন্সিয়া প্রদেশে বৃষ্টি বা বন্যা সংক্রান্ত ৪৭৮টি ঘটনা নথিভুক্ত হয়েছে।

/এএম

Logo