×
Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ চলাকালে এফ-সিক্সটিন যুদ্ধবিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ এএম

যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ চলাকালে এফ-সিক্সটিন যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে একটি এফ-সিক্সটিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার আগমুহূর্তে ইজেক্ট করে পাইলট বেঁচে যান। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে ডেট্রয়েট থেকে প্রায় ২শ' কিলোমিটার দূরে যুদ্ধবিমানটি উড়ছিলো। অজ্ঞাত কারণবশত, মাঝ আকাশেই নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে এটি। বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন পাইলট। সৌভাগ্যবশত, যুদ্ধবিমানটি জনবসতি থেকে দূরে বিধ্বস্ত হয়। 

ধারণা করা হচ্ছে, পাখির ঝাঁকের সাথে সংঘর্ষের কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করছে কর্তৃপক্ষ। বিধ্বস্ত এফ-সিক্সটিন ফাইটার জেটটি টেক্সাসের জয়েন্ট বেজ সান আন্তোনিওতে মোতায়েন ছিল।

/এসআর 

Logo