×
Logo

আন্তর্জাতিক

বিশ্ববাজারে তেলের বাজারে দরপতন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পিএম

বিশ্ববাজারে তেলের বাজারে দরপতন

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত  দামে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ঘটেছে। যার ফলশ্রুতিতে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত ও তীব্র শঙ্কা তৈরি হয়েছে। কিন্তু বিকল্প রুট দিয়ে সৌদি আরবের অতিরিক্ত অপরিশোধিত তেলের কার্গো তেল সরবরাহের কারণে তেলের বাজারে স্বস্তি ফিরে এসেছে। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) লেনদেনের শুরুর ভাগে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ১০৪ দশমিক ৫৯ ডলারে নেমে আসে। 

একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১ শতাংশ হ্রাস পেয়ে ১০১ দশমিক ২৯ ডলারে দাঁড়ায়। এর আগে বুধবারও উভয় বেঞ্চমার্কেই তেলের দাম প্রতি ব্যারেলে প্রায় ৩ ডলার করে কমেছিল।

 /এএ 

 

Logo