মাদকবিরোধী লড়াইয়ে ব্যর্থ দেশের তালিকা থেকে ভেনিজুয়েলাকে বাদ দিলেন ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ এএম
আন্তর্জাতিক মাদকবিরোধী বাধ্যবাধকতা পূরণে ‘সুস্পষ্টভাবে ব্যর্থ’ দেশগুলোর তালিকা থেকে ভেনেজুয়েলাকে বাদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১৬ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের সঙ্গে বর্ধিত সহযোগিতার কথা উল্লেখ করে কংগ্রেসে জমা দেওয়া এক নথিতে এ কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজের নেতৃত্বে অর্জিত ইতিবাচক অগ্রগতির পরিপ্রেক্ষিতে, আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে ভেনিজুয়েলাকে আর সুস্পষ্টভাবে ব্যর্থ দেশ হিসেবে চিহ্নিত করা উচিত নয়। মাদক পাচারকারী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াইয়ের প্রচেষ্টায় আমার প্রশাসন ভেনিজুয়েলার অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ক্রমবর্ধমান সহযোগিতা পাচ্ছে।
/এসআর