×
Logo

আন্তর্জাতিক

ইউক্রেনে বাসে রুশ ড্রোন হামলা, নিহত ৫

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম

ইউক্রেনে বাসে রুশ ড্রোন হামলা, নিহত ৫

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে রুশ ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত সাতজন। খবর রয়টার্সের। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর হানঝা এ তথ্য জানান

ডিনিপ্রোপেত্রোভস্ক আঞ্চলিক পরিষদের প্রধান মাইকোলা লুকাশুক বলেন, যাত্রী বহনকারী একটি মিনিবাসকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

তবে, হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি রাশিয়া।

২০২২ সালে রাশিয়ার ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে দুই দেশই বেসামরিক মানুষকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে।

/এএন

Logo