×
Logo

আন্তর্জাতিক

সৌদি ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ এএম

সৌদি ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র

সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সৌদি-ইয়েমেন সংঘাতের কারণে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর আল-জাজিরার। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতরের আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে মার্কিন স্বার্থে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি রয়েছে। এছাড়া সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের স্থানীয় আইন নিয়েও ঝুঁকি রয়েছে।

সৌদি আরবের কিছু এলাকায় ঝুঁকি আরও বেশি বলেও সতর্ক করা হয়েছে।

অন্যদিকে, প্রতিবেশী ইয়েমেনে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের জন্য ‘লেভেল ৪—ভ্রমণ করবেন না’ সতর্কতা বহাল রয়েছে।

/এএন

Logo