উপসাগরে পাল্টা আক্রমণ শান্তিপ্রক্রিয়াকে ব্যাহত করছে: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম
পারস্য উপসাগরীয় অঞ্চলে একের পর এক পাল্টা আক্রমণ ইরান যুদ্ধ বন্ধের চলমান শান্তিপ্রক্রিয়াকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে বলে সতর্ক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
তিনি অঞ্চলটিতে চলমান পাল্টাপাল্টি সামরিক হামলা অবিলম্বে বন্ধ করার জোর আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, প্রতিবেশী দেশ হিসেবে তুরস্ক ইরানের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখে।
হাকান ফিদান আরও বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে সব ধরনের জাহাজের অবাধ ও উন্মুক্ত চলাচলের স্বাধীনতা বজায় রাখতে হবে। একই সাথে অঞ্চলটিতে সংঘাত শুরুর আগের স্থিতাবস্থা দ্রুত ফিরিয়ে আনা জরুরি।
উপসাগরীয় অঞ্চলের বর্তমান তীব্র সংকট নিরসনে এবং উত্তেজনা প্রশমনে আঙ্কারা সংশ্লিষ্ট সকল পক্ষের সাথেই সার্বক্ষণিক কূটনৈতিক যোগাযোগ রক্ষা করে চলছে বলেও জানান তিনি।
/এএ