নন্দীগ্রাম উপনির্বাচন
শুভেন্দুর প্রয়াত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের মা'কে প্রার্থী ঘোষণা বিজেপির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ২০২১ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে হারিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেবার ভবানীপুরে উপনির্বাচনে জিতে বিধানসভায় আসেন মমতা। এবার নন্দীগ্রাম ও ভবানীপুর দুই জায়গাতেই জেতেন শুভেন্দু। পাশাপাশি ভবানীপুরে মমতাকে পরাস্ত করেন তিনি। তবে ছেড়ে দেন নন্দীগ্রাম আসন। সেই আসনে উপনির্বাচন সামনে। নন্দীগ্রামের এই আসনে এবার রেকর্ড ভোটে বিজেপি আসন টিকিয়ে রাখবে, এমন বার্তা দিয়েছেন শুভেন্দু।
তিনি বলেন, 'আশা করি, নির্বাচনী প্রচারে আমাকে আসতে হবে না, তাই তো ? একদিন আসতে হবে। ভোট দিতে আসতে হবে। পারলে ফাঁক পেলে আগে একবার আসব। ভোট আমি করতে জানি। ভোট আমি করাতে জানি। আজকে বলে গেলাম। এমন মার্জিনে, নন্দীগ্রামে বিজেপি জিতবে, যেটা কখনও, কেউ কল্পনা করতে পারেনি। বাকিটা সময় কথা বলবে।
এসময় মমতাকে উদ্দেশ্য করে বলেন, 'হারাতে এসেছিল, নন্দীগ্রামে ২১ (২১ এর বিধানসভা নির্বাচন) হারিয়ে বাড়ি পাঠিয়েছিলাম। এবার এগঙ্গা পেরিয়ে, ওর পাড়াতে গিয়ে ওকে হারিয়ে দিয়ে এসেছি।'
এদিকে, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দুর প্রয়াত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ। দল প্রার্থী করায় খুশি তিনি। হলদিয়া মহকুমা প্রশাসকের দফতরে মনোনয়ন জমা দেবেন তিনি। সেই কর্মসূচিতে উপস্থিত থাকবেন শুভেন্দু।
/এমএইচআর