×
Logo

আন্তর্জাতিক

হরমুজে সেনা মোতায়েনের ভাবনা, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে দক্ষিণ কোরিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম

হরমুজে সেনা মোতায়েনের ভাবনা, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে দক্ষিণ কোরিয়া

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। চলতি সপ্তাহে, দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের নিয়মিত প্রতিরক্ষা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ এই জলপথের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রচেষ্টায় দক্ষিণ কোরিয়াকে যুক্ত করার জন্য ওয়াশিংটনের চাপের মধ্যে এবারের বৈঠকে হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়ার সামরিক সদস্য মোতায়েনের সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে, হরমুজ প্রণালির আশপাশের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নে সংযুক্ত আরব আমিরাতে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল দক্ষিণ কোরিয়া। দেশটির সামরিক বাহিনী সেখানে মোতায়েনের সম্ভাব্যতা যাচাই করতেই এই উদ্যোগ নিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে সাম্প্রতিক উত্তেজনা ও নিরাপত্তাঝুঁকি বাড়ায় জলপথটির নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক অংশীদারদের সহায়তা চাইছে যুক্তরাষ্ট্র। এ প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য সামরিক ভূমিকা নিয়ে দুই দেশের আসন্ন প্রতিরক্ষা বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

/এআই 

Logo