হরমুজে গত ১০ দিনে জাহাজ চলাচল গড়ে ১৪টি: আল জাজিরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ এএম
সপ্তাহান্তে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে এক অঙ্কের ঘরে নেমে এসেছে। প্রাথমিক জাহাজ ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
তবে গত ১০ দিনের গড় হিসেবে প্রতিদিন এই জলপথ দিয়ে ১৪টি জাহাজ চলাচল করেছে।
আল জাজিরার প্রকাশিত তথ্য অনুযায়ী, সপ্তাহান্তে মোট ১৪টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করেছে। এর মধ্যে ৪টি জাহাজ উপসাগরীয় এলাকা থেকে বের হয়েছে, আর ১০টি জাহাজ উপসাগরের দিকে প্রবেশ করেছে।
তবে এসব তথ্য এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পরবর্তী সময়ে তা পরিবর্তিত হতে পারে। কারণ, কয়েকটি জাহাজ তাদের অটোমেটেড আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) ট্রান্সপন্ডার বন্ধ রেখে প্রণালিটি পার হয়েছে। ফলে সেসব জাহাজের তথ্য সরকারি হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হয়নি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
/এআই