পেজেশকিয়ান
যুদ্ধের অধ্যায় পেছনে ফেলে সামনে এগোতে চায় ইরান-আমিরাত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে সম্পর্কের অবনতি হওয়া ইরান ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবার অধ্যায় বদলাতে চায় বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর টাইমস অফ ইসরায়েলের।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভারতে ব্রিকস সম্মেলনের ফাঁকে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকের একদিন পর তিনি এ কথা বলেন।
পেজেশকিয়ান বলেন, আবুধাবির ক্রাউন প্রিন্সের সঙ্গে আমাদের গঠনমূলক আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা অতীতের অধ্যায় পেছনে ফেলে ভবিষ্যতের দিকে তাকাব এবং একসঙ্গে সেই ভবিষ্যৎ গড়ে তুলব এ বিষয়ে আমরা একমত হয়েছি।
/এএন