×
Logo

আন্তর্জাতিক

ড্রোন হামলার পর ইরানের সঙ্গে তিন সীমান্তপথ আবারও খুলছে ইরাক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পিএম

ড্রোন হামলার পর ইরানের সঙ্গে তিন সীমান্তপথ আবারও খুলছে ইরাক

সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া ইরান সীমান্তের তিনটি সীমান্তপথ আবারও চালু করতে যাচ্ছে ইরাক বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরাকি নিউজ এজেন্সি। খবর আল-জাজিরার। 

রোববার (১৩ সেপ্টেম্বর) মাইসান প্রদেশের আল-শিব সীমান্তপথ এবং বসরা প্রদেশের শালামচেহ সীমান্তপথ দিয়ে যাত্রী চলাচল শুরু হবে। এছাড়া, বাণিজ্যিক পণ্য পরিবহন চলাচল চলতি সপ্তাহের পরে শুরু হবে।

এদিকে, দিয়ালা প্রদেশের মানদালি সীমান্তপথ দিয়ে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে বাণিজ্যিক পণ্য পরিবহন আবারও শুরু হবে।

এর আগে, দেশটিতে ড্রোন উৎক্ষেপণের স্থান শনাক্ত হওয়ার পর শনিবার ইরাক সরকার ইরানের সঙ্গে সীমান্তের ওই তিনটি সীমান্তপথ বন্ধ করে দিয়েছিল।

/এএন

Logo