×
Logo

আন্তর্জাতিক

জাভা সাগরে ২৪৩ জন আরোহীসহ একটি ইন্দোনেশীয় জাহাজ নিখোঁজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ এএম

জাভা সাগরে ২৪৩ জন আরোহীসহ একটি ইন্দোনেশীয় জাহাজ নিখোঁজ

২৪৩ জন যাত্রী নিয়ে একটি ইন্দোনেশীয় যাত্রীবাহী জাহাজ জাভা সাগরে নিখোঁজ হয়েছে। এতে ২৪৩ জন যাত্রীর মধ্যে ৩০ জন নাবিক ছিলেন। রোববার (১৩ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

সম্প্রচারকারী সংস্থা কম্পাস-এর বরাতে আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

প্রতিবেদনে বলা হয়, সেন্ট্রাল ইন্দোনেশিয়ান সময় রাত প্রায় ২টায় জাহাজটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিন যাওয়ার পথে ভার্গো ট্রান্সপোর্ট ৮ ট্রেনটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

অনুসন্ধান প্রধান আই পুতু সুদায়ানা বলেন, জাহাজ নিখোঁজের দু’ঘণ্টা পর জরুরি প্রতিবেদন পাওয়া যায়। খবরের সাথে সাথে একটি যৌথ অনুসন্ধান ও উদ্ধারকারী দল জাহাজটির নিখোঁজ এলাকার উদ্দেশে রওনা হয়।

সুদায়ানা আরও বলেন, প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, জাহাজটি বানজারমাসিনের বাসিরিহ এসএআর ডক থেকে প্রায় ৮০ নটিক্যাল মাইল (৯২ মাইল) দূরে জাভা সাগরের জলরাশিতে খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। 

/এসআর 


Logo